২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহকদের ডিজিটাল সলিউশন দিতে রবি-ইউসিবি চুক্তি

সেবার মান বাড়াতে মোবাইল ফোন অপারেটর রবির সঙ্গে একটি চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 06:42 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী রবির মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন এসএমএস, ইউপে রেজিস্ট্রেশন, ইউসিবি কার্ডের মাধ্যমে ইএমআই ক্যাম্পেইন, কর্পোরেট সংযোগ, কার্ড পিওএস টার্মিনালে রবি সিম ব্যবহারের সুযোগ করে দিয়েছে ইউসিবি। 

এছাড়া এই চুক্তির ফলে এখন থেকে ডেটা চার্জ ছাড়াই ইউপে ব্যবহার করতে পারবেন রবি গ্রাহকরা।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ ই আব্দুল মুহাইমেন এবং রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।