২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ামাহার ‘ফুটবল ম্যানিয়া’

ফিফার বিশ্বকাপ আসর উপভোগে মোটরসাইকেলের ব্র্যান্ড ইয়ামাহা ফুটবল ফ্যানদের জন্য আয়োজন করেছে ‘ইয়ামাহা ফুটবল ম্যানিয়া’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2018, 07:34 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

রাশিয়া বিশ্বকাপে বিভিন্ন দেশের ও দলের খেলা সরাসরি বড় পর্দায় দেখার সুবিধার জন্য ইয়ামাহার এই আয়োজন।

ইয়ামাহার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বকাপ উপলক্ষে ফুটবল ভক্তদের জন্য এ আয়োজনে থাকছে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখার সুযোগ, ফটো বুথ এবং আকর্ষণীয় গেমস।

২১ জুন থেকে চট্টগ্রামের সিআরবি তাসফিয়া গার্ডেনে শুরু হয়েছে ইয়ামাহার এই আয়োজন; চলবে ২৭ জুন পর্যন্ত।

অন্যদিকে সিলেটের রিকাবিবাজারের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে ১০ জুলাই থেকে শুরু হবে ইয়ামাহা ফুটবল ম্যানিয়া। এই আয়োজন চলবে ১৫ জুলাই পর্যন্ত।

গ্রাহকদের সেবা আরও সহজতর করার জন্য সারা দেশে ৪০টিরও বেশি থ্রিএস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট এবং দুটি ফ্ল্যাগশিপ সেন্টারও খুলেছে ইয়ামাহা।