ইউসিবির এজেন্ট ব্যাংকিংয়ে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এজেন্ট ব্যাংকিং আউটলেটে দেওয়া যাবে পল্লী বিদ্যুতের বিল।
সম্প্রতি ইউসিবি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।
ইউসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহসান আফজাল ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (অর্থ) হোসেন পাটোয়ারি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদশে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কন্ট্রোলার (অর্থ ও হিসাব) নাজমুল হক, ইউসিবির এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান খরিকলি নওয়াজ।
