ওয়ালটনের চারটি ফোরজি ফোন বাজারে
ওয়ালটন বাজারে ছাড়লো দেশে তৈরি চারটি ফুল-ভিউ ডিসপ্লের ফোরজি ফোন।
ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত উচ্চমানের এই ফোনগুলো তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়।
ফোনগুলো হচ্ছে প্রিমো জিএফসেভেন, প্রিমো জিএমথ্রি, প্রিমো আরফাইভ এবং প্রিমো আরএক্সসিক্স।
ওয়ালটন সেলুল্যার ফোন উৎপাদন বিভাগের প্রধান সমন্বয়ক এসএম রেজওয়ান আলম বলেন, সব আয়ের মানুষের জন্য ফোরজি সেবা পাওয়া সম্ভব হচ্ছে না। সবকিছু বিবেচনায় ভিন্ন ভিন্ন আয়ের ক্রেতাদের চাহিদা অনুযায়ী এই চারটি ফোরজি স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন।
ওয়ালটন সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, নতুন আসা ফোরজি ফোনগুলোর মধ্যে প্রিমো জিএফসেভেনের দাম ৫ হাজার ৯৯৯ টাকা।
প্রিমো জিএমথ্রির দাম ৭ হাজার ১৯৯ টাকা, প্রিমো আরফাইভের দাম ৯ হাজার ৯৯৯ টাকা এবং প্রিমো আরএক্সসিক্সের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।
ডুয়াল সিমের সবগুলো ফোনই অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন ওরিও ৮ দশমিক ১ পরিচালিত।
ওয়ালটন জানায়, বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনগুলোয় ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে যেকোনো ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন ফোন দেওয়া হবে।
এছাড়াও ১০১ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন।
স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।
দেশের সব ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ০% ইন্টারেস্টে ছয় মাসের ইএমআই সুবিধায় কেনা যায় সব মডেলের ওয়ালটন স্মার্টফোন।
একই সঙ্গে ১২ মাসের কিস্তি সুবিধায়ও থাকছে। সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার জন্য রয়েছে দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক।
