পুরনো গাড়ির দাম সাড়ে চার লাখ টাকা পর্যন্ত বেড়েছে: বারভিডা
বাজেটে পুরনো গাড়ি আমদানিতে বছরভিত্তিক অবচয় সুবিধা ৫ শতাংশ হারে কমানোর প্রস্তাবে সিসিভেদে এক থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিদ্যমান বছরভিত্তিক অবচয় সুবিধা বহাল রাখার দাবি তুলে ধরেছে পুরনো গাড়ির আমদানিকারক ও পরিবেশকদের সংগঠন বারভিডা।
ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুক্রবার শুরু হয়েছে রিকন্ডিশন্ড গাড়ির প্রদর্শনী 'বারভিডা কার এক্সপো ২০১৬'।
বারভিডার সভাপতি হাবিব উল্লাহ ডন বলেন, “অবচয় হার বছরভিত্তিক ৫ শতাংশ হ্রাস করার কারণে ইতোমধ্যে হাইব্রিডসহ ছোট-বড় সব ধরণের রিকন্ডিশন্ড গাড়ির মূল্য সিসি ভেদে এক থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বারভিডা কার এক্সপোতে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশনড জাপানি গাড়ি।
সংসদে উত্থাপিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে পুরাতন গাড়ি আমদানি কিছুটা নিরুৎসাহিত করার লক্ষ্যে বর্তমানে বিদ্যমান অবচয় সুবিধা বছরভিত্তিক ৫ শতাংশ হারে হ্রাস করার প্রস্তাব করা হয়েছে।
ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুক্রবার শুরু হয়েছে রিকন্ডিশন্ড গাড়ির প্রদর্শনী 'বারভিডা কার এক্সপো ২০১৬'।
এই বাজেটে ধনীদের সুবিধা দেওয়া হয়েছে মন্তব্য করে হাবিব উল্লাহ ডন বলেন, “বাজেট নিয়ে পত্রপত্রিকার লেখা এবং নিজ থেকে এই বাজেট বিশ্লেষণ করে দেখেছি। এতে মনে হয়েছে, এই বাজেট ধনীদের জন্যই করা হয়েছে। এখানে কর্পোরেট ট্যাক্স কমানো হল প্রায় আড়াই শতাংশ। আবার নতুন গাড়ি যারা আমদানি করেন তাদের সুবিধা দেওয়া হল।”
বারভিডার মহাসচিব হাবিবুর রহমান, সহ-সভাপতি আব্দুল হামিদ শরীফ, পরিচালক ফয়সাল আনাম ও সাবেক সভাপতি আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
