২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে দারাজে ‘টিভি ক্যাম্পেইন’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ৪৩ দিনব্যাপী ‘টিভি ক্যাম্পেইন’ আয়োজন করেছে অনলাইন মার্কেট প্লেস দারাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 10:08 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ২৯ জুন পর্যন্ত এই ক্যাম্পেইনে টেলিভিশনসহ ৩ লাখেরও বেশি পণ্য থাকছে বিক্রির জন্য। সর্বোচ্চ ৭৫% পর্যন্ত মূল্য ছাড়ের সঙ্গে থাকছে ফ্রি ডেলিভারি।

এছাড়া ১০ হাজার টাকার উপরে টিভি এবং প্রজেক্টর কিনলে থাকবে ১২ মাসের সুদবিহীন ইএমআই সুবিধা। বিকাশ ও অ্যামেক্স কার্ডের মাধ্যমে কেনাকাটায় থাকবে ২০% পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। পাশাপাশি দারাজ মোবাইল অ্যাপ দিয়ে পণ্য কিনলে থাকবে অতিরিক্ত মূল্যছাড়।

৬ সপ্তাহের এই ‘মেগা টেলিভিশন ক্যাম্পেইনে’ প্রতি সপ্তাহে লটারির মাধ্যমে টিভি ক্রেতা তিনজনকে ফ্রি এয়ার টিকেট দেওয়া হবে ভারত, নেপাল কিংবা থাইল্যান্ড ভ্রমণের।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, “ফুটবল বিশ্বকাপ নিয়ে বরাবরই সবার মধ্যে একটা বাড়তি উত্তেজনা কাজ করে। ক্রেতাদের এই উত্তেজনার কথা চিন্তা করেই আমরা এই সেলস ইভেন্ট নিয়ে এসেছি। আমি সবাইকে বিশ্বকাপ টিভি ক্যাম্পেইন থেকে সেরা দামে সেরা পণ্য লুফে নেয়ার জন্য দারাজ অ্যাপ ডাউনলোড করতে অনুরোধ করছি।”