‘নর্ স্পিরিট অফ রামাদান’
বঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটাতে চলছে ‘নর্ স্পিরিট অফ রামাদান’ কর্মসূচি।
বিদ্যানন্দ ফাউন্ডেশন ও প্রচেষ্টা ফাউন্ডেশনকে সঙ্গে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় দুস্থ মানুষদের ইফতার বিতরণ করছে নর্।
মঙ্গলবার নর্-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নের পাশাপাশি অন্যদের থেকে অনুদান নিয়েও বিতরণ করা হচ্ছে ইফতার।
www.bdspiritoframadan.com ওয়েবসাইটে লগ-ইন কিংবা ০৯-৬৬৬-৯৯৯-৬৬৬ নম্বরে করে নিবন্ধনের মাধ্যমে যে কেউ এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন।
রেজিস্ট্রেশন শেষে সবার সুবিধার্থে ঢাকা শহরের যেকোনো ঠিকানায় এসে খাবার সংগ্রহ করবে নর্।
