ঈদে দ্বিগুণ ফ্রিজ বিক্রির টার্গেট মার্সেলের
রোজার ঈদ সামনে রেখে অন্য সময়ের চেয়ে দ্বিগুণ ফ্রিজ বিক্রির লক্ষ্য ঠিক করেছে মার্সেল।
মঙ্গলবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই লক্ষ্য নির্ধারণের কথা জানিয়ে বলা হয়, গত রোজার তুলনায় ফ্রিজ, এয়ার কন্ডিশনার ও এলইডি টেলিভিশনের বিক্রি এবার তাদের ৪০ শতাংশ বেড়েছে।
মার্সেলের বিপণন বিভাগের প্রধান সাখাওয়াত হোসেনকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই ঈদে মার্সেলের টার্গেট ৩০ হাজার ইউনিট ফ্রিজ বিক্রি করা, যা গত ঈদে ছিল ১৫ হাজার।
“ইতোমধ্যে ফ্রিজ বিক্রিতে ৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিক্রির এই ধারা অব্যাহত থাকলে ঈদের অনেক আগেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।”
সাখাওয়াত বলেন, সাশ্রয়ী মূল্য এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ কম্প্রেসারে সর্বোচ্চ ১০ বছরের ওয়ারেন্টি সুবিধা দিচ্ছে মার্সেল। এছাড়া বিক্রয়োত্তর সেবাকে অনলাইনের আওতায় আনতে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছেন তারা।
এই ক্যাম্পেইনের আওতায় মার্সেল শোরুম থেকে ক্রেতারা ফ্রিজ, টিভি, এসি কিনে রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন আরেকটি ফ্রিজ, টিভি বা এসি সম্পূর্ণ ফ্রি কিংবা আমেরিকা ও রাশিয়া ভ্রমণের সুযোগ, অথবা এক হাজার টাকা পর্যন্ত নগদ ছাড়।
