শওকত আলী ইস্টার্ন ব্যাংকের নতুন চেয়ারম্যান
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শওকত আলী চৌধুরী।
মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় দেশের শীর্ষস্থানীয় এই ব্যবসায়ীকে চেয়ারম্যান নির্বাচিত করার কথা জানানো হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিপ ব্রেকিং রিসাইক্লিং, চা উৎপাদন, তৈরি পোশাক শিল্প, রিয়েল এস্টেট, এজেন্সি বিজনেস ও ইঞ্জিনিয়ারিং সার্ভিস, কন্টেইনার টার্মিনাল ও হ্যান্ডলিং, বাণিজ্যিক ব্যাংকিং, বীমা, শেয়ার ও সিকিউরিটিজসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা পরিচালনা করে আসছেন শওকত আলী।
১৯৯৩ সালে তিনি ইবিএলের পরিচালনা পর্ষদে যোগ দেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
