পাঠাও এখন নারায়ণগঞ্জে
বাংলাদেশের অন্যতম রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জে তাদের কার্যক্রম শুরু করেছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে পাঠাও।
এতে বলা হয়, “নারায়ণগঞ্জবাসীর জীবন আরও সহজ করতে পাঠাও অ্যাপ এ পর্যায়ক্রমে আরও এলাকা যুক্ত হবে। এর ফলে খুব শিগগিরই নারায়ণগঞ্জ এলাকাজুড়েই গ্রাহক ও রাইডাররা এই যুগান্তকারী সার্ভিস এর সুবিধা ভোগ করতে পারবেন।”
পাঠাও এর রাইড শেয়ারিং সার্ভিস ঢাকার বাইরে, চট্টগ্রাম, সিলেট, টঙ্গী ও গাজীপুর মহানগরীতে চালু আছে।
