২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংরেজি শেখার সুযোগ নিয়ে এসেছে রবি

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গ্রাহকদের জন্য ইংরেজি শেখার সুযোগ নিয়েছে এসেছে ডিজিটাল সেবাদাতা কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 07:34 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

অপারেটরটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অন-ডিমান্ডভিত্তিক ইংলিশ লার্নিং প্লাটফর্মের মাধ্যমে গ্রাহকরা তাদের মোবাইল ফোন ব্যবহার করে সুবিধামতো সময়ে ইংরেজি ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

ব্রিটিশ কাউন্সিল ও এসএসডি টেকের সহযোগিতায় সেবাটি চালু করেছে রবি। রবি গ্রাহকরা ‘স্টার্ট ইএনজি’ (ঝঞঅজঞ ঊঘএ) টাইপ করে ২৫৮০ নম্বরে পাঠিয়ে সেবাটি গ্রহণ করতে পারবেন। সেবাটি গ্রহণ করতে দৈনিক ২ টাকা ৪৪ পয়সা দিতে হবে গ্রাহকদের।

গ্রাহকরা প্রতিদিন এসএমএসের মাধ্যমে সাধারণ ইংরেজির বিষয়ে পরামর্শ, ইংরেঝি ভাষা সম্পর্কিত মজার বিষয়, বাগধারা, আবেগ-অনুভূতি প্রকাশক শব্দাবলী ও শব্দার্থ জানতে পারবেন। এছাড়া প্রতিদিন ইংরেজি ভাষার ওপর বিভিন্ন সমস্যা সমাধান বিষয়ক কুইজ পাবেন গ্রাহকরা। কুইজের জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হবে না।

স্বয়ংক্রিয়ভাবে শুরুতে সহজ কুইজ পাবেন গ্রাহকরা। তবে গ্রাহকরা যেকোনো সময় পছন্দমতো মাধ্যমিক অথবা অগ্রসর পর্যায়ের ইংরেজি চর্চার সুযোগ পাবেন। মাধ্যমিক ও অগ্রসর পর্যায়ের ইংরেজি শিক্ষা গ্রহণ করতে গ্রাহকদের ইএনজি ২ ও ইএনজি ৩ লিখে ২৫৮০ নম্বরে পাঠাতে হবে।