রমজান নিয়ে শাহজালাল ব্যাংকের আলোচনা
রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা করেছে শাহজালাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়।
গত বৃহস্পতিবার চট্টগ্রামের একটি কনফারেন্স হলে এই আলোচনায় সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফরমান আর চৌধুরী। উপস্থিত ছিলেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্য বিভাগের অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার ‘মাহে রমযানের তাৎপর্য ’ শিরোনামে আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান গোলাম কুদ্দুছ ও খন্দকার শাকিব আহমেদ, পরিচালক তৌহিদুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন ও আব্দুল আজিজ, ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
