ফোরজি হ্যান্ডসেট কেনায় রবি গ্রাহকদের টাকা দেবে ব্যাংক এশিয়া
ফোরজি হ্যান্ডসেট কেনার জন্য গ্রাহকদের অর্থায়ন করতে ডিজিটাল সার্ভিস প্রোভাইডার রবি ও ব্যাংক এশিয়া সম্প্রতি একটি সমঝোতা চুক্তি করেছে।
বৃহস্পতিবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবি কর্পোরেট অফিসে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আরফান আলী এবং রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ রিটেইল ব্যাংকিং আরিফুল ইসলাম চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ চ্যানেল ব্যাংকিং সরদার আকতার হামিদ এবং রবির কর্পোরেট স্ট্র্যাটেজির ভাইস প্রেসিডেন্ট আরমান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এই চুক্তির অনুসারে রবি গ্রাহকদের ক্ষুদ্র ঋণের মাধ্যমে ফোরজি হ্যান্ডসেট ক্রয় করতে সহায়তা করা হবে।
