২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিএল গ্রাহকদের জন্য লং বিচের বিশেষ অফার

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ডধারীদের জন্য এবার মূল্যছাড়ের ‍সুবিধা নিয়ে এলো লং বিচ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 05:17 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

ইবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকদের জন্য বিশেষ অফার সংক্রান্ত একটি চুক্তি বিনিময় হয় প্রতিষ্ঠান দুটির মধ্যে।

এতে বলা হয়, এখন থেকে এই ব্যাংকের কার্ডধারীরা ঢাকার লং বিচ স্যুটসের কোজি সিজলার রেস্টুরেন্টে ‘বাই ওয়ান, গেট ওয়ান’ সুবিধাটি উপভোগ করতে পারবেন। কোজি লাউঞ্জে বিশেষ মূল্যছাড়ও পাবেন তারা।

পাশাপাশি কক্সবাজারে পাঁচ তারকা লং বিচ হোটেলে রুম রেটের ওপর বিশেষ মূল্যছাড় সুবিধাও থাকছে।

চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল রিটেইল ব্যাংকিং শাখার প্রধান এম খোরশেদ আনোয়ার এবং লং বিচ হোটেল লিমিটেডের বিক্রয় ও বিপণন প্রধান মো. ওয়ালিদ শামীম।