এতিমদের জন্য মি. নুডলসের ইফতার
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার এতিমখানায় ১৫ হাজার এতিমের মাঝে ইফতার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে মিস্টার নুডলস।
এরই মধ্যে ১৪ রোযা পর্যন্ত প্রায় সাত হাজার এতিমকে ইফতার করানো হয়েছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মি. নুডলসের ব্র্যান্ড ম্যানেজার রিয়াদ হোসাইন জানান, পহেলা রমজান থেকে ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। রোজার শেষ দিন পর্যন্ত চলবে এ কর্মসূচি।
মি. নুডলসের প্রধান বিপণন কর্মকর্তা তোষন পাল বলেন, “রমজানে প্রতিদিন মি. নুডলসের বিক্রির একটি অংশ এতিমদের ইফতারের জন্য ব্যয় করা হচ্ছে। আমরা এতিমদের হাতে ইফতার তুলে দিতে পেরে অত্যন্ত আনন্দিত।”
