২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় মার্সেলের অর্ধশতাধিক মডেলের ফ্রিজ

রোজা ও গ্রীষ্মের বাড়তি চাহিদা মেটাতে বাজারে অর্ধশতাধিক মডেলের ফ্রিজ নিয়ে আসছে দেশিয় ব্র্যান্ড মার্সেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2018, 07:06 PM

Updated : 19 Aug 2022, 02:03 PM

মার্সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব কারখানায় তৈরি সর্বাধুনিক প্রযুক্তির ৬৬ মডেলের ফ্রিজ বাজারে ছেড়েছে। এর মধ্যে রয়েছে ৫২ মডেলের ফ্রস্ট, দুই মডেলের নন-ফ্রস্ট ও ১২ মডেলের ডিপ ফ্রিজ।

মার্সেল ফ্রিজের বিক্রয় বিভাগের কর্মকর্তারা জানান, রমজানে মার্সেলের নতুন চমক টেম্পারড গ্লাস ডোর ও ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনর্ভাটার প্রযু্ক্তির রেফ্রিজারেটর।

টেম্পারড গ্লাস ডোরের ১১টি মডেলের ফ্রস্ট ফ্রিজ রয়েছে তাদের। আরো আছে ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসার সম্বলিত দুই মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর।

বিক্রয় বিভাগের প্রধান মো. সাখাওয়াৎ হোসেন জানান, সারা বছরের বিক্রির যে টার্গেট তার ২১ শতাংশ বিক্রির আশা করছেন রমজান মাসে।