ইসলামী ব্যাংক ও গ্রেস হোটেল ২১ এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও হোটেল গ্রেস ২১ এর মধ্যে উন্নত গ্রাহক সেবা ব্যবস্থাপনা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে দিলকুশা বাণিজ্যিক এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারে এই চুক্তি স্বাক্ষর হয়। ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া ও গ্রেস ২১ এর মহাব্যবস্থাপক নাসিমুল গনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী ইসলামী ব্যাংকের ভিসা কার্ড ও খিদমাহ কার্ডের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন সুবিধা পাবেন।
ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউভি ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মোহাম্মদ কায়সার আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, গ্রেস ২১ এর প্রধান বিপণন কর্মকর্তা টিকলু কুমার বড়ুয়া (বিজয়)সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
