পাঠাও রাইড শেয়ারিংয়ে বিজয়ীরা পেলেন বুফে ডিনার স্মার্টফোন
পাঠাও রাইড শেয়ারিংয়ে এপ্রিল মাসে বিজয়ীরা পেয়েছেন একজন বন্ধু বা আত্মীয়সহ বুফে ডিনারের সুযোগ এবং স্মার্টফোন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠাও জানায়, ‘রাইড অ্যান্ড ডাইন’ ক্যাম্পেইনে এপ্রিল মাসে পাঠাও রাইড শেয়ারিংয়ে বিজয়ী হয়েছেন তিনজন।
প্রতি সপ্তাহে সর্বাধিক কার রাইড নেওয়া সেরা তিনজন ব্যবহারকারী পাচ্ছেন এ পুরস্কার।
ঢাকার বিজয়ীরা ফ্লাম্বে রেস্তোরাঁয় এবং চট্টগ্রামের বিজয়ীরা ওয়েল পার্ক রেসিডেন্স হোটেলে বুফে ডিনারটি উপভোগ করেছেন।
