২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাল প্রক্রিয়াজাত করতে নারায়ণগঞ্জে এসিআইয়ের কারখানা

পিওর ব্র্যান্ডের আওতায় ডাল বাজারজাত করতে নারায়ণগঞ্জ জেলার বন্দরে একটি প্রক্রিয়াজাতকরণ কারখানা চালু করেছে এসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 09:27 PM

Updated : 19 Aug 2022, 02:02 PM

সোমবার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে নতুন এই কারখানা চালুর ঘোষণা দেওয়া হয়।

এসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, ঝিনাইদহ, পাবনা, কুষ্টিয়া ও মাগুরা থেকে ডাল সংগ্রহ করে বন্দরের ওই কারখানায় প্রক্রিয়াজাত করবে এসিআই। এছাড়া অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ডালও সেখানে প্রক্রিয়াজাত করা হবে।

বন্দরের ওই কারখানায় দিনে একশ মেট্রিক টন ডাল প্রক্রিয়াজাত করা যাবে। পাঁচশ গ্রামের লেমিনেটেড প্যাক এবং এক ও দুই কেজির কনজ্যুমার প্যাক ছাড়াও  ২৫ কেজি ও ৫০ কেজির ব্যাগে ডাল বিপণন করবে এসিআই।

এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর অনুপ কুমার সাহা, বিজনেস ম্যানেজার মইনুর রহমান, সেলস ম্যানেজার (পালস) মাসুদ রানাসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।