২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বাচলে ৫৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই

পূর্বাচল নতুন শহরে ৫৫ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিমিটেডের (কেপিপিজিএল) সঙ্গে চুক্তি করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 09:03 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর কেপিপিজিএল এর উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট ৬ টাকা ৮৮ পয়সা দরে কিনবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিডিবি।

কেপিপিজিএল এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিদ্যুৎ ভবনে দুই পক্ষের মধ্যে এই পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট হয়।

নারায়ণগঞ্জের কাঞ্চনে পূর্বাচল নতুন শহর প্রকল্পের মধ্যে শীতলক্ষ্যা নদীর তীরে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হবে। চুক্তি অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে উৎপাদনে যাবে তেলভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র।

কেপিপিজিএল এর পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক ইশরাক তারিক এবং পিডিবির পক্ষে সচিব মিনা মাসুদুজ্জামান এই চুক্তিতে সই করেন করেন।