২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় ব্যাংক লেনদেন বেলা আড়াইটা পর্যন্ত

প্রতিবছরের মতো এবারও রোজায় ব্যাংক লেনদেনের সময় ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 07:47 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে বলা হয়, রোজার মাসে রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকগুলো খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত; এর মধ্যে লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।

মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এসময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চলবে।

রোজার মাস শেষ হওয়ার পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে জানানো হয়েছে।

এবার রোজায় সরকারি অফিসগুলো সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ মে রোজা শুরু হতে পারে।

পুরনো খবর:

রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা