আইপিডিসি ফাইন্যান্সের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সের সঙ্গে ‘রাইটস শেয়ার সাবস্ক্রিপশন’ চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক লিড ব্যাংক হিসেবে আইপিডিসি ফাইন্যান্সকে রাইটস শেয়ার সাবস্ক্রিপশন সেবা দেবে।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট ও কাস্টোডিয়াল সার্ভিসেস বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ফাহিম ইশতিয়াক হোসেন এবং আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের ট্রেজারি বিভাগের প্রধান নাওয়েদ ওয়াহেদ আসিফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
