ঈদে লোটোর নতুন জুতা
রোজার ঈদ সামনে রেখে নতুন পণ্য ‘লোটো CS7 সিরিজ সুজ’ এনেছে বাংলাদেশের ইতালিয়ান ব্র্যান্ড লোটো।
লোটো ব্র্যান্ডের ৪৫ বছর পূর্তি ও নতুন এই পণ্য উদ্বোধন উপলক্ষে রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘উৎসবে-আনন্দে হাজার হাজার জুতা ফ্রি’ ও ফ্যাশন শোর আয়োজন করা হয়।
নতুন পণ্য ও ক্যাম্পেইন উন্মোচন করেন লোটো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার মুশফিকুর রহিম।
বাংলাদেশে আসার ৪৫ বছর উদযাপন করল লোটো; এই উপলক্ষে রোববার ঢাকার ওয়েস্টিন হোটেলে জমকালো অনুষ্ঠানে ঈদকে সামনে রেখে নতুন পণ্যও উন্মোচন করা হয়। ছবি: আব্দুল্লাহ আল মমীন
লোটোর ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম বলেন, “মানের সাথে কখনোই আপস নয়। যুগের সাথে তাল মেলাতে লোটো প্রোডাক্টের মান উন্নয়ন এবং কাস্টমারকে উন্নত সেবা প্রদানে সহায়ক বিভিন্ন আধুনিক টেকনোলজির ব্যবহার করা হচ্ছে।”
লোটোর নতুন জুতা পরে ক্যাটওয়াকে ক্রিকেটার মুশফিকুর রহিম। লোটো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে রোববার এই রূপে পাওয়া যায় ঢাকার ওয়েস্টিন হোটেলে। ছবি: আব্দুল্লাহ আল মমীন
রোজার মাসে এক হাজার বা তার বেশি মূল্যের লোটো প্রোডাক্ট কিনলে একটি স্ক্র্যাচ কার্ড পাওয়া যাবে। কার্ড ঘষলে এক জোড়া সিএস সেভেন সিরিজ জুতা ফ্রি অথবা নিশ্চিত ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট থাকবে।
ফ্যাশন শোতে লোটোর এক্সক্লুসিভ সব ঈদ কালেকশন প্রদর্শন করা হয়।
