এয়ারটেলের ডাবল ইন্টারনেট অফার
গ্রাহকদের জন্য সম্প্রতি একটি ইন্টারনেট অফার এনেছে এয়ারটেল।
অপারেটর রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাত্র পাঁচ টাকা রিচার্জে এয়ারটেল গ্রাহকরা তাদের কেনা বর্তমান ডেটা দ্বিগুণ করার সুযোগ পাবেন।
পাঁচ টাকা বুস্টার রিচার্জের মাধ্যমে এয়াটরটেল গ্রাহকরা তাদের কেনা ৭ দিন মেয়াদী ৫১২ এমবি বা ১.৫ জিবি বা ২.৫ জিবি ডেটাকে দ্বিগুণ করতে পারবেন।
যে গ্রাহকরা ২৮ দিন মেয়াদী ১.৫ জিবি ও ৪ জিবি ডেটা কিনেছেন তাদের জন্যও থাকছে এ সুযোগ।
ডাবল ইন্টারনেট অফারের পাশাপাশি গ্রাহকরা পাবেন আরো ২ জিবি ফোর-জি ইন্টারনেট বোনাস।
রবি-এয়ারটেল একীভূতকরণের অংশ হিসেবে এয়ারটেলকে তার একটি ব্র্যান্ড হিসেবে পরিচালিত করার অনুমোদন পেয়েছে রবি। ‘০১৬’ সিরিজ ব্যবহারকারী গ্রাহকরা এয়ারটেল ব্র্যান্ডের অন্তর্ভুক্ত।
