২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ‘ইংলোট’র যাত্রা শুরু

বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত কালার কসমেটিক ব্র্যান্ড ইংলোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 07:10 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

শনিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইংলোটের পণ্য এবং আউটলেট উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোনিক গ্রুপের হাত ধরে বাংলাদেশের বাজারে প্রবেশ করল এই প্রসাধন ব্র্যান্ডটি।

ইংলোট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সোনিক গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাবিল সুলতান জানান, যমুনা ফিউচার পার্কের পর বনানী, বসুন্ধরা শপিংমল ও সীমান্ত স্কয়ারেও আউটলেট হবে তাদের।

অনুষ্ঠানে ইংলোটের চেয়ারম্যান জার্গেনইভ ইংলোট, ভারতের পোলান্ড দূতাবাসের উপমিশন প্রধান রবার্ট জিজিক, ইংলোট অ্যাপ্যাক অ্যান্ড মিডিল ইস্টের ব্যবস্থাপনা পরিচালক এন সুব্রামনি রায় উপস্থিত ছিলেন।