২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ‘স্বপ্ন’র নতুন আউটলেট

সিলেটে বৃহৎ পরিসরে যাত্রা শুরু করেছে সুপারস্টোর ‘স্বপ্ন’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 07:00 PM

Updated : 19 Aug 2022, 02:02 PM

বৃহস্পতিবার শাহজালাল উপশহর মেইন রোডের এন কে ট্রেড সেন্টারে নতুন এই আউটলেটটি উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাছের নতুন আউটলেটটি উদ্বোধন করেন।

তিনি বলেন, “বিভাগীয় শহরগুলোতে আমাদের পরিসর প্রবৃদ্ধির সাথে সাথে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি ক্রেতাদের সন্তুষ্টির উপর। প্রতিদিন নিরলসভাবে ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক মানের পণ্য সঠিক দামে ক্রেতাদের হাতে তুলে দেবার জন্য।”