২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ-আরএফএল কারখানা পরিদর্শনে বিএসটিআই

সরকারের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইর তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রাণ-আরএফএল গ্রুপের দুইটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 05:41 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

সংস্থার মহাপরিচালক সরদার আবুল কালাম, পরিচালক (সিএম) এস এম ইসহাক আলী ও সহকারী পরিচালক (সিএম) আরাফাত হোসেন সরকার শনিবার গাজীপুরের আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং নরসিংদীর প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিনিধি দল পানীয়, পাস্তুরিত দুধ ও স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন প্রোডাকশন ফ্লোর ও প্রাণ’র কেন্দ্রীয় মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি পরিদর্শন করেন।

এ সময় প্রাণ’র হেড অব কোয়ালিটি কন্ট্রোল এস এম মারুফ কবীর, ময়মনসিংহ এগ্রো লিমিটেডের মহাব্যবস্থাপক পরেশ কান্তি দাস ও প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের উপ-মহাব্যবস্থাপক তনুল ইসলাম তাদের কারখানার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এসময় প্রতিনিধি দল কারখানার সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।