২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে ইয়েলোর ফ্ল্যাগশিপ শোরুম

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘ইয়েলো’র দশ হাজার বর্গফুটের ফ্ল্যাগশিপ শোরুমের যাত্রা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 04:59 PM

Updated : 19 Aug 2022, 02:02 PM

শুক্রবার গুলশানের আজাদ মসজিদের বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এই শোরুমের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইয়েলোর এই ফ্ল্যাগশিপ শোরুমে সব বয়সী ক্রেতাদের জন্য সর্বশেষ সংযোজিত ফ্যাশনের পোশাক পাওয়া যাবে।

অনুষ্ঠানে বেক্সিমকোর চেয়ারম্যান এএসএফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বেক্সিমকো টেক্সটাইলসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভেদ হুসাইন, ইয়েলোর নির্বাহী পরিচালক শেহরিয়ার বার্নি, হেড অব রিটেইল হাদি এসএ চৌধুরী, বেক্সিমকো টেক্সটাইলসের হেড অব মার্কেটিং শাহরিয়ার রহমান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন শোরুমে উদ্বোধন উপলক্ষে শেহরিয়ার বার্নি বলেন, "আমার বিশ্বাস, ইয়েলোর গুলশান ফ্লাগশিপ শোরুম ফ্যাশন সচেতন সকল ক্রেতাদের আকর্ষণ করবে। বাংলাদেশে প্রথমবারের মতো এই শোরুমে থাকছে পারসোনাল শপিং কর্নার। আন্তর্জাতিক মানে সাজানো এই শোরুমে কেনাকাটা ক্রেতাদের জন্য হবে এক দারুণ অভিজ্ঞতা।"