২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলাবাজারে ইসলামী ব্যাংকের ১০০তম এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 10:53 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

বৃহস্পতিবার সকালে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান মাহবুব আলম এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণ জোন ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল।

এসময় ঢাকা জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম, পিকেবি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল অজিত কুমার সাহা, নবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান এবং এজেন্ট ইক্বরা শপিং মল-এর সত্ত্বাধিকারী মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।