২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে সিঙ্গারের পণ্য মিলবে জমজমে

কক্সবাজারের রামু উপজেলার বাইপাস মোড়ে ‘জমজম এন্টারপ্রাইজ ২’ নামের সিঙ্গার প্রো ডিলার আউটলেট উদ্বোধন করেছে সিঙ্গার বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 10:36 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

সম্প্রতি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ এম ফাইরোজ আউটলেটটি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, নতুন এই আউটলেটে রেফ্রিজারেটর, টেলিভিশনসহ কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ভাজিরা তেন্নাকুন, পরিচালক (হোলসেল অপারেশনস) কাজী রফিকুল ইসলাম, সেলস ডিরেক্টর (রিটেইল) মকবুলে হুদা চৌধুরী, টেরিটরি ম্যানেজার ইসমাইল হোসেন ও জমজম এন্টারপ্রাইজ ২-এর মালিক মোমেন উদ্দিন উপস্থিত ছিলেন।