গ্যালাক্সি এস ৯ প্লাসে ক্যাশব্যাক অফার অফার
‘গ্যালাক্সি এস ৯ প্লাস’ হ্যান্ডসেটে ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ‘নিশ্চিত’ ক্যাশব্যাক অফার দিয়েছে স্যামসাং।
বুধবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১৫ মে পর্যন্ত দেশের সব স্যামসাং অনুমোদিত শো-রুমে এ অফারটি পাওয়া যাবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ মাসের ইএমআই সুবিধা এবং ফ্রি ওয়্যারলেস চার্জারও পাওয়া যাবে এ অফারে।
‘গ্যালাক্সি এস৯+ প্রথমবারের মতো’ অভিনব ফিচার নিয়ে এসেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো, ডুয়াল অ্যাপারচার মোড। যার দ্বারা বাইরের আলোর তীব্রতা অনুযায়ী লেন্সটির অ্যাপারচার বড়ছোট হয়।”
বর্তমানে গ্যালাক্সি এস৯ প্লাস বাংলাদেশে মিডনাইট ব্ল্যাক, কোরাল ব্লু, লাইলাক পারপেল তিনটি রঙে পাওয়া যাচ্ছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
