২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তিবদ্ধ পাঠাও-মাস্টহেড পিআর

রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’ এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে জনসংযোগ এজেন্সি মাস্টহেড পিআর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 04:31 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

সম্প্রতি ‘পাঠাও’ এর প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়।

‘পাঠাও’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেইন এম ইলিয়াস এবং মাস্টহেড পিআরের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আদিল চুক্তিতে স্বাক্ষর করেন।

মাস্টহেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী মাস্টহেড পিআর ‘পাঠাও’কে এক্সক্লুসিভ পিআর প্ল্যানিং এবং সল্যুশন দিচ্ছে, যাতে থাকছে মিডিয়া ম্যানেজমেন্ট, পিআর ইভেন্ট ম্যানেজমেন্ট, কর্পোরেট প্রোফাইলিং, ব্র্যান্ড প্রোফাইলিং,পিআর কন্টেন্ট ম্যানেজমেন্ট এন্ড প্ল্যানিং, ক্রাইসিস ম্যানেজমেন্ট, পিআর কাভারেজ মনিটরিং।

হুসেইন এম ইলিয়াস বলেন, “আজকের এই যুগে একটি কোম্পানিকে টিকে থাকতে হলে প্রতিনিয়ত নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। আমরা আশা করি মাস্টহেড পিআরের সাথে এই অংশীদারিত্ব আমাদের এই যাত্রায় বহুদূর এগিয়ে যেতে সহায়তা করবে। আমারা একত্রে এই লক্ষ্যযাত্রার চূড়ান্তে পোঁছবার সর্বত্র চেষ্টা চালিয়ে যাব।”

জিয়াউদ্দিন আদিল বলেন, “পাঠাও দেশের প্রথম এবং অন্যতম ক্রমবর্ধমান রাইড শেয়ারিং অ্যাপ। আমরা আমাদের দীর্ঘদিনের জনসংযোগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাঠাওকে যতদূর সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাব।”