২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস-ব্র্যাক ব্যাংক চুক্তি

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সঙ্গে ‘এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি’ করেছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 12:11 AM

Updated : 19 Aug 2022, 02:01 PM

গত সোমবার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ফিন্যান্স বিভাগের ডিরেক্টর আরশাদ মাহমুদ এবং ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তির আওতায় রেডিয়েন্ট ফারমাসিউটিক্যালসের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের কাস্টমাইজড এমপ্লয়ি ব্যাংকিং বান্ডেল সুবিধা যেমন, স্যালারি অ্যাকাউন্ট, ক্রেডিটকার্ড, লোনসহ বিভিন্ন সুবিধা উপভোগ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান, রিটেইল সেলস বিভাগের প্রধান কায়সার হামিদ, কর্পোরেট ব্রাঞ্চসমূহের প্রধান শেখ মোহাম্মদ আশফাক, রিটেইল আন্ডার রাইটিং প্রধান রাজেশ কুমার বড়ুয়া এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার এবং মানবসম্পদ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা আরিফ মাহমুদ।