২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এল সুজুকি ইন্ট্রুডার

সুজুকি র‌্যানকন মোটর বাইকস্‌ লিমিটেড বাংলাদেশে নিয়ে এল ১৫৫ সিসির অত্যাধুনিক ক্রুজার বাইক ‘সুজুকি ইন্ট্রুডার’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 08:51 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

মঙ্গলবার সুজুকি র‌্যানকন মোটর বাইকস্‌ লিমিটেডে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সুজুকি ইন্ট্রুডার বাজারজাত শুরু হয়।

এতে বলা হয়, “সুজুকি ইন্ট্রুডারের লো রাইড এক্সপেরিয়েন্স রাইডারকে আরও উন্নত ক্রুজার টাইপ রাইডিং পজিশন দেবে। এছাড়াও এতে আছে এন্টি ব্রেকিং সিস্টেম (এবিএস।”

বাইকটি উন্মোচন করেন র‌্যানকন মোটরের ব্যবস্থাপনা পরিচালক শওন হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইক বিডি, মোটরসাইকেল ভ্যালী, দেশি রাইডারস্সহ বিভিন্ন বাইকার গ্রুপ সদস্যরা।

অনুষ্ঠানে শওন হাকিম বলেন, “আমাদের দ্রুত বর্ধনশীল পোর্টফোলিওতে আছে জিক্সার, জিক্সার এস এফ, হায়াতে, অ্যাক্সেস এবং লেটস্ এর মতো উন্নত সব মডেলের বাইক। সুজুকি নতুন ইন্ট্রুডারের সাথে র‍্যানকন মোটর বাইকস্‌ লিমিটেড বাংলাদেশে ক্রুজার বাইক সেগমেন্টে বিশাল পরিবর্তন নিয়ে আসবে।”