শাহ্জালাল ব্যাংকের নির্বাহী কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৭৪৫তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন খান।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়।
ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ উপস্থিত ছিলেন।
