২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রান্ডিং অ্যান্ড মার্কেটিংয়ে এসবিএসি ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি

ব্রান্ডিং ও মার্কেটিংয়ে দক্ষতা এবং সর্বোত্তম গ্রাহকসেবা নিশ্চিত করায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 08:40 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

রোববার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে  ‘সিএমও এশিয়া’ আয়োজিত এক অনুষ্ঠানে ‘দ্য গোল্ডেন গ্লোব টাইগারস অ্যাওয়ার্ড ২০১৮’ পায় এসবিএসসি। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক পুরস্কার গ্রহণ করেন। এ সময় ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন বিভাগের প্রধান আবু বায়েজিদ শেখ উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ান ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এমআইএইচআরএম) অনুষ্ঠানের স্ট্রাটেজিক পার্টনার ছিল।

সংগঠনটির অভিমত, এসবিএসি ব্যাংক ব্যাপক পরিসরে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করেছে। বিশেষ করে ব্যাংকটি সেবা দিতে বৃহৎ করপোরেট গ্রাহক ও সাধারণ গ্রাহকের মধ্যে কোনো ব্যবধান করেনি।

শহর ও গ্রামাঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখার কর্মকর্তারাও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা এই খাতের উদীয়মান নেতৃত্বগুণ প্রতিষ্ঠা পেতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।