২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির ‘ধন্যবাদ’ প্রোগ্রামে ক্যাটস আইয়ে ছাড়

মোবাইল ফোন অপারেটর রবির গ্রাহকরা ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আই-এ কেনাকাটা করলে মোট বিলের ওপর ১৫ শতাংশ ছাড় পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 02:37 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

রবির ধন্যবাদ প্রোগ্রামের অংশ হিসাবে গ্রাহকদের এ ছাড় দেওয়া হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রবির ভাইস প্রেসিডেন্ট ( কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ও ইন্টারন্যাশনাল বিজনেস) বিপ্লব মজুমদার এবং ক্যাটস আইয়ের ডিরেক্টর রিয়াদ সিদ্দিকী রুশো সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তিতে সই করেন।

রবির লয়ালিটি ও উইন্ডব্যাক বিভাগের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম, ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার এবং ক্যাটস আই লিমিটেডের ডিরেক্টর মো. আশরাফ উদ্দিন শিপলু এবং ডিজিটাল এজেন্সি সেটারডে ডিজিটালের মাহবুবুল আলম মাহি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।