জাতীয় গ্রিডে বাংলা ট্র্যাকের আরো ২০০ মেগাওয়াট বিদ্যুৎ
জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে বাংলা ট্র্যাক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বাংলা ট্র্যাক পাওয়ার ইউনিট-১।
বাংলা ট্র্যাক পাওয়ার ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা ট্র্যাক পাওয়ার তাদের ইউনিট-১ ও ইউনিট-২ থেকে এ পর্যন্ত সর্বমোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করেছে।
বাংলা ট্র্যাক গ্রুপের কার্যক্রমের বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যন মোহাম্মাদ আমিনুল হক বলেন, “অনেকদিন যাবৎ দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণে কাজ করে আসছে আমাদের কোম্পানি। আজ অত্যন্ত সফলতার সাথে জাতীয় গ্রিডে আরও ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তারিক একরামুল হক বলেন, “সফলতার সাথে বাংলা ট্র্যাক পাওয়ার ইউনিট-১ ও ইউনিট-২ লিমিটেডের বিদ্যুৎকেন্দ্র দুটির কাজ শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ইতোমধ্যে আমরা জাতীয় গ্রিডে সর্বমোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছি। তবে আমাদের প্রধান লক্ষ্য দেশের প্রত্যেক প্রান্তে বিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়ার। আর এ লক্ষ্যে বাংলা ট্র্যাক সব সময় কাজ করে যাবে।”
