২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট থেকেই মালয়েশিয়া উড়বে এয়ার এশিয়া

সিলেট থেকে মালয়েশিয়ায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে এয়ার এশিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 08:04 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

এজন্য সিলেটে ‘প্যাসেঞ্জার সেলস এজেন্ট অফিস (পিএসএ)’ চালু করা হয়েছে বলে মালয়েশিয়াভিত্তিক এই বিমান সংস্থাটি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সিলেটের জেল রোড এলাকার আনন্দ টাওয়ারে এয়ার এশিয়ার সিলেট পিএসএ চালু হয়েছে।

‘বাজেট এয়ারলাইন্স’ এয়ার এশিয়া  এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ১৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। 

২০০১ সালে যাত্রা শুরুর পর এই পর্যন্ত ৪০ কোটি যাত্রী পরিবহনর দাবি করছে এয়ার এশিয়া।