২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৬৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 06:01 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় ২০১৭ সালের সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয় এবং ২০১৭ সালের আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়।

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কুদ্দুছ ও খন্দকার শাকিব আহমেদ, পরিচালক আনোয়ার হোসেন খান, এ কে আজাদ, মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, আব্দুল হালিম, ফকির আখতারুজ্জামান, খোরশেদ আলম খান, মো. মশিউর রহমান চমক, শাহান আরা বেগম, ইন্ডিপেনডেন্ট পরিচালক মোশাররফ হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ উপস্থিত ছিলেন।