আরএফএলের হিমেল সার্কিট ব্রেকার বাজারে
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস যন্ত্রপাতির সুরক্ষায় ‘হিমেল’ ব্রান্ডের সার্কিট ব্রেকার বাজারজাত শুরু করেছে আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড।
বুধবার সন্ধ্যায় রাজধানীর রাওয়া কনভেনশন হলে বাংলাদেশি ডিলার ও ডিস্ট্রিবিউটরদের সামনে নতুন এই পণ্য উন্মোচন করেন আরএফএল গ্রুপের পরিচালক আর এন পাল।
এসময় তিনি বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজনীয় পণ্যগুলো সরবরাহ করে যাচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ। হিমেল সার্কিট ব্রেকার সেধরনেরই একটি গুরুত্বপূর্ণ পণ্যের সংযোজন।
অনুষ্ঠানে হিমেল সার্কিট ব্রেকারের মধ্যপ্রাচ্য ও ভারত অঞ্চলের বিক্রয় বিভাগের প্রধান কুটবুদ্দিন ভাসানওয়ালা ও সিনিয়র ম্যানেজার গ্লোরিয়া চাই ব্রান্ডের পণ্যগুলোর বর্ণনা দেন।
আরএফএল ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস মীর হাসান সরওয়ার কবির বলেন, প্রাথমিকভাবে লো ভোল্টেজ সার্কিট ব্রেকার বাজারজাত করা হবে। ক্রেতারা সুলভ মূল্যে বিশ্বমানের এই পণ্যগুলো কিনতে পারবেন। বিজলি শোরুমগুলোর পাশাপাশি যেকোনো ইলেকট্রনিক্সের দোকানে হিমেল সার্কিট ব্রেকার পাওয়া যাবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
