প্রপার্টি ডেভেলপমেন্ট ও লংকান অ্যালায়েন্স ফাইন্যান্সের মধ্যে চুক্তি
প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্টকে ২০ কোটি টাকা ঋণ দিচ্ছে আর্থিক প্রতিষ্ঠান লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড।
প্রাণ-আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার গুলশানের লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের কার্যালয়ে প্রপার্টি ডেভেলপমেন্টের চেয়ারম্যান উজমা চৌধুরী ও লংকান অ্যালায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রোমেশ এলাপাটা এ বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রপার্টি ডেভেলপমেন্ট এর ব্যবসায় সম্প্রসারণে এ ঋণ সহায়তা দেয়া হচ্ছে।
লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স বাংলাদেশের কয়েকটি ব্যাবসায়িক প্রতিষ্ঠান ও শ্রীলংকান একটি আর্থিক প্রতিষ্ঠানের যৌথ অংশীদারিত্বে গঠিত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।
