২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবিএলের কর্মশালা

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ক্রেডিট ম্যানেজমেন্ট বিষয়ক পাঁচ দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 06:43 PM

Updated : 08 Apr 2022, 06:17 PM

১৫ থেকে ১৯ এপ্রিল ব্যাংকের লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালার সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মানবসম্পদ বিভাগের প্রধান আরিফ কাদরি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও লার্নিং ও ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আবুল আলী আহাদ উপস্থিত ছিলেন।