ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ডের চুক্তি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও মাস্টারকার্ড-এর মধ্যে উন্নত গ্রাহক সেবা ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি হয়েছে।
সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব-উল-আলম এর কাছে মাস্টারকার্ড এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এ সংক্রান্ত দলিল হস্তান্তর করেন। এর মাধ্যমে ইসলামী ব্যাংক মাস্টারকার্ড-এর প্রিন্সিপ্যাল সদস্য হিসেবে বিবেচিত হবে।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার ও মো. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মজুমদার ও এএফএম কামাল উদ্দিন ও মাস্টারকার্ড এর ডিরেক্টর গীতাঙ্ক দেবদীপ দত্তসহ প্রতিষ্ঠান দুটির উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
