২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটনের ‘ফুল ভিউ ডিসপ্লে’ স্মার্টফোন বাজারে

ওয়ালটন বাজারে ছাড়ল সাশ্রয়ী দামের ‘ফুল ভিউ ডিসপ্লে’ স্মার্টফোন ‘প্রিমো ইএফ৭’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 07:12 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

৪.৯৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ প্লাস ডিসপ্লের এই ফোনে পর্দার রেজুলেশন ৯৬০ বাই ৪৮০ পিক্সেল। সেই সঙ্গে রয়েছে ২ দশমিক ৫ ডি কার্ভড গ্লাস।

ওয়ালটনের দাবি, বাংলাদেশে সংযোজিত ১৮:৯ আসপেক্ট রেশিওর প্রথম স্মার্টফোন এটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানায়, দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ফোন ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ৪ হাজার ৪৯৯ টাকা।

ওয়ালটন সেলুলার ফোন ডিভিশনের (মার্কেটিং) প্রধান আসিফুর রহমান খান বলেন, “দেশের বাজারে প্রিমো ইএফ৭ সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফুল ভিউ ডিসপ্লে স্মার্টফোন। এটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়। এটি দেশে তৈরি প্রথম ফুল ভিউ ডিসপ্লে স্মার্টফোন। কালো, সোনালি, ধূসর ও মেটালিক গোল্ড- এই চার রঙে বাজারে ছাড়া হয়েছে ফোনটি।”

এই স্মার্টফোনের ক্রেতারা পাবেন বিশেষ ‘রিপ্লেসমেন্ট’ সুবিধা। কেনার ৩০ দিনের মধ্যে কোনো ধরনের ত্রুটি দেখা দিলে ক্রেতাকে দেওয়া হবে নতুন আরেকটি ফোন।

ওয়ালটন সেলুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান বলেন, সাধারণ স্মার্টফোন ডিসপ্লের আসপেক্ট রেশিও থাকে ১৬:৯। তাতে পর্দার উপরে ও নিচে ফোনের ফ্রেম থাকে বড়। ফলে পর্দা আয়তনে ছোট হয়ে যায়।

কিন্তু ১৮:৯ রেশিওর ফুল ভিউ ডিসপ্লে স্মার্টফোনে পর্দার ওপরে ও নিচের ফ্রেম ছোট থাকে। ফলে পর্দা আয়তনে বড় হয়। ইন্টারনেট ব্রাউজিং, গেইমিং কিংবা ভিডিও দেখায় গ্রাহক পান বাড়তি সুবিধা।

এই স্মার্টফোনের পেছনে ৫ মেগাপিক্সেল এবং সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ১ জিবি র‌্যাম ও ৮ জিবি রমের এই ফোনে ব্যবহার করা যাবে দুটি থ্রিজি সিম।