২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেইলি রোডে ইয়েলো স্টোর

রাজধানীর বেইলি রোডে চালু হল ফ্যাশন ব্র্যান্ড ইয়েলোর চতুর্দশ বিক্রয়কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 04:13 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

রোববার ইয়েলোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আড়াই হাজার স্কয়ার ফুটের ওই স্টোরে থাকছে চারটি ট্রায়াল রুম।

এর ফলে ক্রেতারা খুব সহজেই ইয়েলোর পণ্যের সমাহার থেকে নিজ নিজ পছন্দের পোশাক কিনে নিতে পারবেন বলে আশা করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। 

সেখানে বলা হয়, সম্প্রতি ওই স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে বেক্সিমকো গ্রুপের ডিরেক্টর ও সিইও সৈয়দ নাভেদ হুসেন, ইয়োলোর এক্সিকিউটিভ ডিরেক্টর শেহরিয়ার বার্নি ও হেড অব রিটেইল হাদি এস এ চৌধুরী উপস্থিত ছিলেন।