২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজের বলার মতো একটি গল্প’ শেষ হল

নতুন উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণমূলক প্রকল্প ‘নিজের বলার মতো একটি গল্প’ শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 02:43 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

শুক্রবার ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুণ-তরুণীর হাতে সনদ তুলে দেওয়া হয় বলে প্রকল্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম।

এই উদ্যোগের মূল দায়িত্বে ছিলেন ইকবাল বাহার। অনলাইনে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উদ্যোমী তরুণ, তরুণীরা এর সঙ্গে যুক্ত ছিলেন। টানা ৯০দিন অনলাইনে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

ইকবাল বাহার জানান, এই পুরো কার্যক্রমটি হয়েছে বিনামূল্যে। শিক্ষার্থীদের কাছ থেকে কোন ফি নেওয়া হয়নি।

দেশের ৬৪ জেলা থেকে ১৬৪ জন এই প্রশিক্ষণে অংশ নেন বলে তিনি জানান।