২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবি ও সফটওয়্যার শপ লিমিটেডের মধ্যে চুক্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল) মধ্যে সম্প্রতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 07:18 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি জানায়, চুক্তি অনুযায়ী এসএসএলের গ্রাহকরা যেকোনো অনলাইন লেনদেনে ইউপের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।

এছাড়া, ইউপে গ্রাহকরা এসএসএল কমার্সের কমার্স মার্চেন্ট সাইটগুলো থেকে ইউপের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করতে পারবেন।

ইউসিবির চিফ অপারেটিং অফিসার ও এসইভিপি মো. আব্দুল্লাহ আল মামুন ও এসএসএলের সিওও আশীষ চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ইউসিবির রিটেইল ব্যাংকিং প্রধান ও ইভিপি তৌফিক হাসান এবং এসএসএলের ব্যাংকিং ও ফাইন্যন্সিয়াল সার্ভিসের প্রধান সৌদ বিন জাহান (সুসান) উপস্থিত ছিলেন।