২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর ক্ষমতায়ন নিয়ে ইউসিবিএলের সেমিনার

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ও রেডিসন ব্লু চিটাগং বে ভিউয়ের যৌথ উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 07:50 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

‘উইমেন লিডারশিপ, এক্সপেরিয়েন্স অ্যান্ড এমপাওয়ারমেন্ট’ শীর্ষক সেমিনাটি শনিবার রেডিসন ব্লু চিটাগং বে ভিউতে অনুষ্ঠিত হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন ইউসিবির চেয়ারম্যান রুকমীলা জামান। 

বিশ্ব ব্যাংকের গভার্নমেন্ট গ্লোবাল প্র্যাক্টিস বিভাগের লিড ফাইনানশিয়াল স্পেশালিস্ট  সুরাইয়া জান্নাথ, উইমেন্স অন্ট্রারপ্রেনর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন আওয়াল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চেন্সেলর শিরিন আখতার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপদেষ্টা মাহমুদা চৌধুরী, চিটাগং গ্রামার স্কুলের পরিচালক ফারহাত খান, লিটল জুয়েলস স্কুলের প্রিন্সিপাল দিলরুবা আহমেদ এবং লুসি বিউটি পার্লার ও স্লিমিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক লতিফাহ হক লুই উপস্থিত ছিলেন ওই সেমিনারে।