২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএফএল চেয়ারে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়

প্লাস্টিকের গৃহস্থালী সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল তাদের সব ধরনের প্লাস্টিকের চেয়ারে ১০ শতাংশ ছাড় দিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 08:05 PM

Updated : 08 Apr 2022, 06:06 PM

এছাড়া নির্দিষ্ট কয়েকটি মডেলের চেয়ারে থাকছে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এ অফার চলবে ৩১ মার্চ পর্যন্ত।

প্রাণ আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী ও ইলেক্ট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’ ও অনলাইন শপিং প্ল্যাটফরম ‘অথবা ডটকমের’ মাধ্যমে এই ছাড়ে পছন্দের চেয়ার কিনতে পারবেন ক্রেতারা।

আরএফএল প্লাস্টিকস এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইসফাকুল হক জানান, বর্তমানে তাদের ৬২ ধরনের প্লাস্টিক ও মেটাল চেয়ার রয়েছে। ৪৪৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত এসব চেয়ারের দাম।

অফারের আওতায় ক্রেতারা ৪৫ টাকা থেকে ৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাবেন বলে জানান তিনি।